জাতীয় ফিচার

“আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা”

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

জঙ্গি ছিনতাইয়ের ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এটা সব দেশেই ঘটে।

আজ মঙ্গলবার সকালে সিলেট জেলা প্রশাসন, বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্যমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে দেশের কিছু গণমাধ্যম বাধ্য করে। কিছু রাষ্ট্রদূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে চান না কিন্তু সাংবাদিকদের কারণে বাধ্য হন।

সিলেটে বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে গণসমাবেশে লোকসমাগম নিয়ে বিএনপি নিজেরাই হতাশ।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফয়সল মাহমুদ, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং বিশিষ্ট লোকসংগীত গবেষক অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।

আরও পড়ুনঃ ফসলের পুষ্টিগুণ নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র